ডিজাইনারদের গোপন অনুপ্রেরণা

গ্রাফিক ডিজাইন থেকে UI/UX: সেরা কাজ আর খবর, আপনার জন্য বাছাই করা।

Muzli একটি ব্রাউজার এক্সটেনশন। নতুন ট্যাব খুললেই পাবেন ডিজাইনের টাটকা খবর আর অনুপ্রেরণা জোগানো সব কাজ, তাই কিছুই আপনার চোখ এড়াবে না। Muzli সম্পর্কে আরও জানুন

ডিজাইনের পুরো দুনিয়া এক জায়গায়

Dribbble, Behance, Awwwards, Design Milk আর এমন আরও শত শত সোর্স। সেখান থেকে সেরা কাজগুলো প্রতিদিন নিজ হাতে বেছে আনে আমাদের টিম, তাই আপনাকে আর একটা একটা করে সব সাইট ঘুরে দেখতে হয় না। ৯ লাখের বেশি ডিজাইনার, প্রোডাক্ট ম্যানেজার ও ডেভেলপার প্রতিদিনের অনুপ্রেরণা পান এখানেই: গ্রাফিক ডিজাইন, প্রযুক্তি, আর্ট, ইলাস্ট্রেশন, টাইপোগ্রাফি, ফটোগ্রাফি, স্থাপত্য, ফ্যাশন, আরও কত কী। যোগ দিন আপনিও।

নতুন ট্যাবে Muzli ডিজাইন ফিড, লিস্ট ও গ্রিড ভিউতে

গুরুত্বপূর্ণ কিছুই মিস হবে না

ডিজাইনের দুনিয়ায় বড় কিছু ঘটলেই Muzli তা সবার আগে আপনার সামনে হাজির করে: কোনো রিব্র্যান্ডিং, নতুন টুল কিংবা হঠাৎ সবখানে ছড়িয়ে পড়া ট্রেন্ড। না খুঁজেই আপনি থাকেন এক ধাপ এগিয়ে।

প্রতিটি নতুন ট্যাবে থাকে নতুন কিছু। তাই আপনি সব সময় আপডেটেড থাকেন, অনুপ্রেরণারও অভাব হয় না।

বাছাই করা ওয়েব ডিজাইনের নমুনা

১২ বছরের সেরা ডিজাইনের আর্কাইভ

মুডবোর্ড, ক্লায়েন্ট প্রেজেন্টেশন কিংবা রাত জেগে ঘাঁটাঘাঁটি: যখন যে রেফারেন্স দরকার, সবই আছে এখানে। এক দশকের বেশি সময়ের সেরা সব ডিজাইন থেকে বাছাই করা, সার্চ করে নিন যখন খুশি।

এক দশকের বাছাই করা ডিজাইন: ফ্ল্যাট ডিজাইন, গ্লাসমরফিজম, নিউমরফিজম, ব্রুটালিস্ট ওয়েব ডিজাইনসহ আরও অনেক কিছু

সব ক্রিয়েটিভ মানুষের জন্য তৈরি, সাজানো আপনার মনের মতো

Muzli তৈরি হয়েছে সব ধরনের ক্রিয়েটিভ মানুষের কথা ভেবে, আর সাজে ঠিক আপনার পছন্দমতো। জানিয়ে দিন আপনার আগ্রহ কোনটায়: UX, গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ডিং, মোশন নাকি প্রোডাক্ট ডিজাইন। বেছে নিন পছন্দের সোর্স আর বিষয়। Muzli তখন সামনে আনবে ঠিক সেই কাজগুলো, যা আপনার সবচেয়ে বেশি দরকার।

নজর রাখার মতো সবকিছু, এক জায়গায়।

Dribbble, Behance, TechCrunch-সহ নানা সোর্সের লোগো, বেছে নিন পছন্দমতো

প্রতিদিন আরও ভালো ডিজাইন করুন

যাঁরা Muzli ব্যবহার করেন, তাঁরা নিয়মিত নতুন আইডিয়া, স্টাইল, টুল আর টেকনিকের খোঁজ পান। তার ছাপ পড়ে তাঁদের কাজেও। ৯ লাখের বেশি ক্রিয়েটিভ মানুষের দিন শুরু হয় এখানেই। আপনিও চলে আসুন।

আপনার ব্রাউজারে জুড়ুন

বিশ্বসেরা ক্রিয়েটিভদের পছন্দ Muzli

Google, Amazon, Meta, Salesforce, Adobe, Nike, Netflix, IBM আর এমন আরও শত শত নামী প্রতিষ্ঠানের ডিজাইনাররা Muzli ব্যবহার করেন।

  • Google
  • IBM
  • Amazon
  • Meta
  • Salesforce
  • Adobe
  • Nike
  • Netflix

"অসাধারণ একটা অ্যাপ, ভীষণ কাজের! ধন্যবাদ Muzli, দারুণ সব কনটেন্ট দিয়ে আমার প্রতিদিনের কাজ সহজ করে দিয়েছেন।"

Waqas Karim

"হাই Muzli, আপনাদের টিমের কাজ ডিজাইনারদের জন্য দারুণ অনুপ্রেরণা। আমার প্রতিটা সকাল শুরু হয় এক কাপ কফি আর Muzli দিয়ে!"

Anurag Tiwari

"Chrome-এর নতুন ট্যাবের সেরা বিকল্প! ডিজাইনের সব নতুন আপডেট পাই, আবার ফালতু বিজ্ঞাপনের ছড়াছড়িও নেই। এ জন্য ধন্যবাদ <3"

Hadi Golkarian

"ব্রাউজার খুললেই ডিজাইনের সব নতুন খবর সামনে চলে আসে, ব্যাপারটা দারুণ লাগে। হাতে সময় কম থাকলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মতো মজার কিছুও এখান থেকে চট করে পেয়ে যাই।"

Clay Pruzinsky
© 2026 Muzli X Ltd. · সর্বস্বত্ব সংরক্ষিত · গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি